|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

শ্রাবণে খাসির মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬, ১০:২৩ এএম
১১ পঠিত
00:00
00:00
শ্রাবণে খাসির মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার
পুনেতে ছেলেকে হত্যার অভিযোগে বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।ছবি: এনডিটিভি

ভারতের পুনেতে শ্রাবণ মাসে খাসির মাংস খেতে চাওয়াকে কেন্দ্র করে মহেশ গায়কোয়াড় নামে এক যুবককে তার বাবা পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনা ধামাচাপা দিতে নিহতের মাকে সহযোগিতা করার অভিযোগও উঠেছে।

পুলিশের বরাতে জানা গেছে, মহেশের পরিবার শ্রাবণ মাসে আমিষ খাবার থেকে বিরত ছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় ভারতের বিভিন্ন অঞ্চলে অনেক পরিবার এ সময়ে মাছ, মাংস ও ডিমসহ আমিষ খাবার এড়িয়ে চলেন।

তবে মহেশ বাড়িতে খাসির মাংস রান্না করে খাওয়ার ইচ্ছার কথা পরিবারকে জানান। এ বিষয়টি নিয়ে তার সঙ্গে বাবার তর্ক শুরু হয়। একপর্যায়ে কথাকাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়।

পুলিশের অভিযোগ, উত্তেজিত হয়ে মহেশের বাবা তাকে মারধর করেন। এতে গুরুতর আহত হন ওই যুবক। পরে আঘাতের কারণে তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশকে খবর না দিয়ে মহেশের মা তার স্বামীকে ঘটনাটি আড়াল করতে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে। তারা হত্যার প্রমাণ নষ্টের চেষ্টা করেছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ দ্রুত নিহতের বাবা ও মাকে আটক করে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →