|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

নাটোরে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবস উদযাপন শুরু

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৪:৩৬ পিএম
২১ পঠিত
00:00
00:00
নাটোরে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবস উদযাপন শুরু

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নাটোরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, জেলায় বেকারত্ব সমস্যা কমিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। নতুন উদ্যোক্তা তৈরিতে বর্তমান সরকার সব ধরণের সহায়তা প্রদানে বদ্ধপরিকর। এছাড়া সভায় জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্যসচিব মো. আসাদুজ্জামান এবং জেলা যুবদলের আহ্বায়ক এমএ হাই তালুকদার ডালিম বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। তিনি জানান, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়ায় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়। এরপর হুইপ ও জেলা প্রশাসক বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালি পরবর্তী সময়ে তারা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন, যেখানে স্থানীয় উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী কাজ ও পণ্য প্রদর্শন করেন। সপ্তাহব্যাপী এই আয়োজনে তরুণদের দক্ষ করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →