হলিউড কাঁপানো ফ্যাশন ডিজাইনার রোহিত বল আইসিইউতে
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:১৯ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
হলিউড কাঁপানো ফ্যাশন ডিজাইনার রোহিত বলকে ভারতের গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) এ খবর জানা গেছে।
আরও জানা গেছে, আগে থেকেই তার হৃদরোগ রয়েছে। ২০১০ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার ইমারজেন্সি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল।
বলকে গত বছরের নভেম্বরে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তার দীর্ঘদিনের বন্ধু অর্জুন রামপাল তাকে দেখতে গিয়েছিলেন বলে জানা যায়। তিনি প্যানক্রিয়াটাইটিসেও ভুগছিলেন। এ বছরের শুরুর দিকে চিকিৎসার জন্য তাকেও একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সেন্ট স্টিফেন কলেজ থেকে তিনি স্নাতক পাস করেন। এছাড়াও তিনি দিল্লির এনআইএফটি থেকে ফ্যাশন ডিজাইনিং শিখেছেন। পামেলা অ্যান্ডারসন, উমা থুরম্যান, সিন্ডি ক্রফোর্ড এবং নাওমি ক্যাম্পবেলের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিরা তার ডিজাইন করা পোশাক পরেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন