|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

জাপানের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬, ০৫:৫৬ পিএম
১০৭ পঠিত
00:00
00:00
জাপানের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচির অংশ হিসেবে সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে ইম্পেরিয়্যাল হোটেলে জাপান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি এবং মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধিতে মাসুমি কাকিনোকির ব্যক্তিগত উদ্যোগ ও নেতৃত্বের প্রশংসা করেন। একই সাথে মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তার ভূমিকার জন্য ধন্যবাদ জানান। জবাবে মাসুমি কাকিনোকি বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর করার মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির আশা প্রকাশ করেন।

বিনিয়োগের প্রস্তাবিত প্রধান ক্ষেত্রসমূহ

  • তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি): বাংলাদেশের সম্ভাবনাময় এই খাতে জাপানি বিনিয়োগ আহ্বান।
  • নবায়নযোগ্য জ্বালানি: পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি খাতে অংশীদারত্ব।
  • উন্নত উৎপাদনশিল্প: জাপানি প্রযুক্তির সমন্বয়ে শিল্পায়নের সুযোগ।
  • সার ও কৃষি উৎপাদন: কাফকো'র আধুনিকায়ন এবং দেশে দ্বিতীয় সার কারখানা স্থাপনে জাপানি সহায়তা।

প্রধানমন্ত্রী জানান, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বিনিয়োগকারীদের জন্য অনুমোদন প্রক্রিয়া সহজ করা, নিয়ন্ত্রণমূলক সংস্কার এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) শক্তিশালী করার মাধ্যমে এফডিআই বৃদ্ধির কাজ চলমান রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী ও প্রতিনিধিদলের সাথে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। তিনি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।সূত্র: বাসস। এ সময়ে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ।

এর আগে গত ১১ অক্টোবর ঢাকায় মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোতোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছিল। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা এবং জ্বালানি খাতের মতো প্রযুক্তিগত বিষয়ে সহযোগিতার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছিল। বর্তমান টোকিও সফর বাংলাদেশের সেই অর্থনৈতিক অংশীদারত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য পূরণ করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →