আইজিপির ক্রসফায়ার মন্তব্যে সরকার বিব্রত, সিদ্ধান্তের অপেক্ষায়
অনলাইন ডেস্ক
‘সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে’— পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বিতর্কিত মন্তব্যের জেরে সরকার বিব্রত অবস্থায় পড়েছে। পুলিশের শীর্ষ কর্মকর্তার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান গতকাল পৃথক অনুষ্ঠানে নিজেদের অবস্থান তুলে ধরেন। কিন্তু এটা তো সরকারকে বিব্রত করার মতো অবস্থা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ক্রসফায়ারের ক্ষেত্রে সরকারের অবস্থান 'জিরো টলারেন্স'। তিনি বলেন, আইজিপি হয়তো অসতর্কতাবশত এমন বক্তব্য দিয়েছেন, তবে এটি করা ঠিক হয়নি। গণমাধ্যমের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে একজন 'সহজ-সরল মানুষ' হিসেবে অভিহিত করে জানান, আইনের শাসন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং এ পর্যন্ত হেফাজতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে অসতর্কতাবশত বলে ফেলেছেন।
অন্যদিকে, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে রুহুল কবির রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশপ্রধানের মুখ থেকে এ ধরনের কথা সরকারকেই বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশে সবাই একটি মানবিক সমাজ প্রত্যাশা করে। একটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বশীল আচরণের প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য এমন বক্তব্য দিলে তা সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। যদি স্লিপ অব টাং করে বলেন তাহলে ভিন্ন কথা। যে ১৭ বছর আমরা এই ক্রসফায়ার, গুম, গুপ্তহত্যা, রক্তঝরানো অমানবিক দুঃশাসন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিণতিতে ৫ই আগস্ট পেলাম। সবার প্রত্যাশা একটি মানবিক বাংলাদেশ- সেখানে একটি বাহিনীর প্রধান হয়ে আপনার মুখ দিয়ে এ ধরনের কথা আমাদের ভাবিয়ে তুলছে। তিনি বলেন, এই আইন দিয়ে অপরাধ দমন সম্ভব। ‘পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন, তাদের নিরপেক্ষভাবে কাজ করতে দিলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব। তিনি বলেন, সস্তা ক্রেডিট নেয়ার জন্য কথা বললে দেশের ক্ষতি হবে এবং সরকারের ভাবমূর্তির ওপর আঘাত আসবে।
সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, আইজিপি’র ক্রসফায়ার ইস্যু এবং সাংবাদিকদের নিয়ে করা অশোভন মন্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী জাপান সফর থেকে দেশে ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, পুলিশ সদর দপ্তর ইতোমধ্যে এ বিষয়ে একটি ব্যাখ্যা প্রদান করেছে এবং আইজিপি তার বক্তব্যের উদ্দেশ্য পরিষ্কার করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই ব্যাখ্যা প্রদানের মাধ্যমে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা নিরসন হওয়া উচিত। কারণ পুলিশ মহাপরিদর্শক নিজের পূর্বের অবস্থান থেকে সরে এসে তা স্পষ্ট করেছেন। এরপর নির্বাচনের মধ্যদিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন