|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

তুরাগ নদ থেকে সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১২:০৯ পিএম
১২৫ পঠিত
00:00
00:00
তুরাগ নদ থেকে সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে। বিকাল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তা রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে পরিবারের সাথে বাস করতেন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল। জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে পালানোর ‘ভিডিও ধারণ ও প্রকাশে’ তিনি সম্পৃক্ত ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তথ্য উঠে আসে।

পুলিশের বক্তব্য ও ময়নাতদন্ত

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল সাড় ৪টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং পর নিহতের আত্মীয়দের বিষয়টি জানানো হয়। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

  • মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
  • নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
  • আইনি ও ময়নাতদন্তের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করবে পুলিশ।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →