|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

এলপি গ্যাসের দাম ও কমিশন বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০২:৫৮ পিএম
১২৭ পঠিত
00:00
00:00
এলপি গ্যাসের দাম ও কমিশন বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব

এলপি গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর নতুন একটি প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে এলপিজি আমদানিকারক ও পরিবেশকরা তাদের কমিশন দুই থেকে আড়াই গুণ এবং ক্ষেত্রবিশেষে তিন গুণ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে এ শুনানি শুরু হয়েছে।

উল্লেখ্য যে, গত ৪ অক্টোবর বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল। একইসঙ্গে প্রতি কেজি এলপিজির মূল্য ১৫৩ টাকা শূন্য ৬ পয়সা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা শূন্য ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছিল।

সর্বশেষ ৪ অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী, সাড়ে পাঁচ কেজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা, ১২ কেজি ১ হাজার ৮৩৭ টাকা এবং সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৯১৩ টাকা ধার্য করা হয়। এছাড়াও ১৫ কেজি ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজি ২ হাজার ৭৫৫ টাকা এবং ২০ কেজির সিলিন্ডার ৩ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বড় সিলিন্ডারগুলোর মধ্যে ২২ কেজি ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের মূল্য ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমান শুনানিতে এসব দাম ও কমিশন পুনর্নির্ধারণের বিষয়ে আলোচনা করা হচ্ছে। সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →