|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন পলক

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি, ২০২৪, ০৯:২৪ এএম
৫ পঠিত
00:00
00:00
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় পৌরসভার ৮ নং ওয়ার্ডের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। মা, স্ত্রী, বড় ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোটকক্ষে প্রবেশ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রতিমন্ত্রী। এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন টানা তিনবারের সংসদ সদস্য ও দুইবারের প্রতিমন্ত্রী, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতিমন্ত্রী পলক। এছাড়া এ আসনে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সদ্য পদত্যাগকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিকুল ইসলাম শফিকসহ ৯ প্রার্থী। এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৮ হাজার ৭৯৪ জন।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →