নির্বাচনি পরিবেশ পুরোপুরি অনুকূলে নয়: জিএম কাদের
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি, ২০২৪, ০৯:৫৫ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
জাতীয় পার্টির প্রার্থীদের ভোটের মাঠে কোরবানি দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদেরের। রংপুরের পরিস্থিতি নিয়ে সন্তোষজনক হলেও সারাদেশে লাঙ্গল প্রার্থী ও এজেন্টদের নৌকার সমর্থকরা হয়রানি করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
আজ রংপুরে তিনি বলেন, ‘আমাদের সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়ে ভোটে আনা হয়েছে, কিন্তু সারাদেশের পরিবেশ পুরোপুরি অনুকূলে নয়। শীতের প্রকোপের কারণে ভোটার উপস্থিতি কম।
কিছু দল ভোট বর্জনের ডাক দেয়াতেও ভোটার উপস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়ে থাকতে পারে। ’
তিনি আরও বলেন, জাপা প্রার্থীরা ভোট কিনতে টাকা বিলি করবে, তা বিশ্বাসযোগ্য নয়। আমরা নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো, মাঝপথ থেকে সরে যাওয়ার ইচ্ছা নেই।
জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনের পর ভোটের মূল্যায়ন হবে। তবে এখন পযন্ত রংপুরে ভোটের পরিবেশ ভালো, বাকি বিভিন্ন এলাকা থেকে ভালো খবর পাচ্ছি না।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন