প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের সাফল্যের রেকর্ড
মুখপত্র অনলাইন ডেস্ক
ভিয়েতনামের এভিয়েশন খাতের নতুন মাইলফলক স্পর্শ করেছে সান ফুকুওক এয়ারওয়েজ। বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার প্রথম বছর পূর্ণ করা এই এয়ারলাইনটি বর্তমানে ২৯টি রুট পরিচালনা করছে, যার মধ্যে ১৬টিই আন্তর্জাতিক গন্তব্য। প্রতিষ্ঠার পর থেকে মাত্র এক বছরে প্রায় ২৩ হাজার ৬০০টি ফ্লাইট সম্পন্ন করে তারা প্রায় ৪০ লাখ যাত্রীকে সেবা দিয়েছে। এয়ারলাইনটির যাত্রা শুরু হয়েছিল ২০২৫ সালের ১ নভেম্বর, যেখানে হ্যানয়ের নই বাই, দা নাং এবং হো চি মিন সিটির তান সন নাত বিমানবন্দর থেকে মাত্র ২২০ জন যাত্রী নিয়ে প্রথম তিনটি ফ্লাইট ফুকুওকের উদ্দেশ্যে রওনা হয়েছিল। উদ্বোধনী দিনে বিমানবন্দরগুলোতে উড়োজাহাজগুলোকে জলকামান দিয়ে স্বাগত জানানো হয়। উদ্বোধনী ফ্লাইটে ছিল ২২০ জন যাত্রী। যাত্রীসেবার ক্ষেত্রেও স্বীকৃতি পেয়েছে সান ফুকুওক এয়ারওয়েজ।
অল্প সময়ে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে ওঠা এই প্রতিষ্ঠানের কার্যক্রম বেশ দ্রুতগতিতে এগিয়েছে। প্রতিষ্ঠার মাত্র ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় আইনি অনুমোদন পাওয়ার পর, ২০২৫ সালের মে মাসে বিনিয়োগ পরিকল্পনা এবং সেপ্টেম্বরে এয়ার অপারেটর সার্টিফিকেট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অনুমোদন নিশ্চিত করে তারা। বর্তমানে তাদের বহরে উড়োজাহাজের সংখ্যা তিন থেকে বেড়ে ২২টিতে দাঁড়িয়েছে, যার মধ্যে দুটি প্রশস্ত দেহের এয়ারবাস এ৩৩০ উড়োজাহাজ রয়েছে। এছাড়া ২০২৬ সালের মার্চে ফুকুওক-তাইপে রুট চালুর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করেছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের মে মাসে বিনিয়োগ পরিকল্পনার অনুমোদন পাওয়ার পর একই বছরের ২৫ সেপ্টেম্বর এয়ার অপারেটর সার্টিফিকেট এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অনুমোদন পায়। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রযুক্তি, উড়োজাহাজ লিজ ও পরিচালন ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি।
দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বোয়িংয়ের সঙ্গে ৪০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কেনার চুক্তি করেছে এয়ারলাইনটি, যার মূল্য প্রায় ২২ দশমিক ৫ বিলিয়ন ডলার। ২০৩১ সাল থেকে এই উড়োজাহাজগুলো বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ২০২৬ সালের শেষ নাগাদ বহরে মোট ৩৩টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য স্থির করেছে তারা। ধাপে ধাপে বহর বড় করার যে পরিকল্পনা তাদের রয়েছে, সে অনুযায়ী ২০২৭ সালে ৫৮টি, ২০৩০ সালে প্রায় ১০০টি এবং ২০৩৫ সালের মধ্যে ২০০টি উড়োজাহাজ যুক্ত হবে।
সেবার মান বিবেচনায় সান ফুকুওক এয়ারওয়েজ ভিয়েতনামের অন্যতম সময়নিষ্ঠ এয়ারলাইন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তাদের এশিয়ার সেরা অবকাশযাপন এয়ারলাইন হিসেবে ভূষিত করা হয়েছে। একই সঙ্গে তারা বিশ্বের সেরা ১০০ এয়ারলাইনসের তালিকায় ৯৯তম এবং সবচেয়ে উন্নত এয়ারলাইন হিসেবে পঞ্চম স্থান অর্জন করেছে। এদিকে, ২০২৭ সালের এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনকে সামনে রেখে ফুকুওক দ্বীপের বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণের কাজ চলছে। নতুন রানওয়ে ও টার্মিনাল নির্মাণের পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করার মাধ্যমে দ্বীপটিকে বিশ্বমঞ্চে আরও বড় পরিসরে তুলে ধরতে চায় কর্তৃপক্ষ।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন