|
|
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি, ২০২৪, ১০:১০ এএম
৫ পঠিত
00:00
00:00
মুন্সিগঞ্জ-৩ আসনে জিল্লুর রহমান (৪০) নামের এক নৌকা সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র কাঁচি প্রতীকের হাজী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় বিজিপি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটানিং অফিসার মো. আবু জাফর রিপন। নিহতের স্ত্রী রেহেনা বেগমের দাবি স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থক মিরকাদিম পৌরসভার কতিথ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসল শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে নৌকা সমর্থক জিল্লুর রহমানকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার দুঃখ প্রকাশ করে জেলা রিটানিং অফিসার মো. আবু জাফর রিপন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →