|
|
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

গাজীপুরে সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:২১ এএম
৬৩ পঠিত
00:00
00:00
গাজীপুরে সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বর্তমান সময়ে কেবল সংবাদ সংগ্রহ করাই যথেষ্ট নয়, বরং তথ্য যাচাই, ভিডিও সম্পাদনা এবং আকর্ষণীয়ভাবে তা দ্রুত দর্শকের কাছে পৌঁছে দেওয়া গণমাধ্যম কর্মীদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। এই বাস্তবতা মাথায় রেখে গাজীপুর সাংবাদিক পরিষদ স্থানীয় সাংবাদিকদের জন্য জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করে। শুক্রবার সী-গাল রিসোর্টে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এই কর্মশালায় গাজীপুর সদর ও শ্রীপুরের ৩০ জন সংবাদকর্মী অংশ নেন। শুধু সংবাদ সংগ্রহ করলেই এখন আর চলে না। এই বার্তা নিয়েই গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা।

কর্মশালার মূল প্রশিক্ষক হিসেবে মাল্টিমিডিয়া রিপোর্টিং, ভিডিও কনটেন্ট তৈরি ও অনলাইন সংবাদ উপস্থাপনের কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন কালের কণ্ঠের হেড অব ডিজিটাল রাজীবুল হাসান। এরপর দ্বিতীয় সেশনে ইত্তেফাকের মাল্টিমিডিয়া চিফ ফখরুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে তথ্য অধিকার এবং জনস্বার্থে সাংবাদিকতায় তথ্যের সত্যতা যাচাইয়ের গুরুত্ব নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। মাল্টিমিডিয়া রিপোর্টিং, ভিডিও কনটেন্ট তৈরি, অনলাইনে সংবাদ উপস্থাপনের নতুন কৌশল এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক-সম্পৃক্ততা নিয়ে হাতে-কলমে ধারণা দেন তিনি। কর্মশালায় তথ্য অধিকার নিয়েও আলোচনা হয়। জনস্বার্থের সংবাদ করতে হলে তথ্য পাওয়ার অধিকার এবং সেই তথ্যের সত্যতা যাচাই কতটা জরুরি, সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারীরা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগের রিজিওনাল চিফ ড. সেলিম শেখ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলামিস্ট সাঈদ চৌধুরী। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রত্যয়নপত্র প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মো. মোজাহিদ জানান, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মফস্বলের সাংবাদিকদের নতুন ও আধুনিক দক্ষতা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →