৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা
মুখপত্র অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে যে, দেশে আগামী চার দিন গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। তবে এই তথ্যটিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি স্পষ্ট করেছে, গ্যাস সরবরাহ বন্ধ হচ্ছে না, বরং এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে সরবরাহ কিছুটা কমতে পারে। ৪ দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন খবর।
মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ তৈরি হতে পারে।
পেট্রোবাংলা আরও জানায়, একটি কুচক্রী মহল কিছু সংবাদমাধ্যমের নাম ও ফটোকার্ড ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজব ছড়াচ্ছে, যার লক্ষ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলার নজরে এসেছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন