|
|
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম
৩৮ পঠিত
00:00
00:00
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার সকাল ৮টার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন পর্বে তারা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন। শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন।

দিনটি উপলক্ষে বিএনপি রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। আজ বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই র‍্যালিটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। শোভাযাত্রায় পদযাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি এর নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। র‍্যালিটি সফলভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের সকল অঙ্গসংগঠন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →