লাঙ্গলে জাল ভোট দিতে গিয়ে আটক ৩ কিশোর
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি, ২০২৪, ১০:৪৪ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
পটুয়াখালীর দুমকিতে লাঙ্গল প্রতীকে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়েছে তিন কিশোরকে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটারা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক কিশোররা হলেন, ইউনিয়নের সাতানী গ্রামের হাবিব হাওলাদারের ছেলে তানভীর (১৫), পূর্ব ঝাটারা এলাকার নুরে আলমের ছেলে অপু (১৪) ও আঙ্গারিয়া ইউনিয়নের জাহিদ (১৩)।
৩৪ নং পশ্চিম ঝাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা দীপঙ্কর চন্দ্রশীল বলেন, জাল ভোট দেওয়ার চেষ্টার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়েছে।
এরা কিশোর হওয়ায় মোবাইল কোর্টের আওতায় পড়েনি। তাদেরকে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, জাল ভোট দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। তারা কিশোর হওয়ায় থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। নিয়মিত মামলা দায়েরের জন্য বলা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন