সরকারবিরোধী আন্দোলনে নামছে আওয়ামী লীগ
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৪, ১০:০১ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
আগামী এক মাসের মধ্যে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দলটি আন্দোলন শুরু করতেই রাজপথে নামবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শুক্রবার ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন,‘আমরা বিক্ষোভ প্রদর্শন এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কয়েক ডজন নেতাও দেশ ত্যাগ করেন । দেশ ত্যাগ করা এসব নেতার মধ্যে শফিউল আলম চৌধুরী নাদেলও রয়েছেন।
তিনি টেলিফোনে ভয়েস আমেরিকাকে জানান, দলের নেতাদের একত্রিত করতে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য সমমনা রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগ করছেন তারা।
তার দল কত তাড়াতাড়ি রাজপথে নামার পরিকল্পনা করছে জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দুই সপ্তাহ বা এক মাস পরে, আমরা আন্দোলনে নামতে পারি।’
আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে আগ্রহী নয় বলেও জানিয়েছেন নাদেল।
তিনি বলেন, ‘এই (অন্তর্বর্তী) সরকার সম্পূর্ণ অসাংবিধানিক। আমরা যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, সারা দেশে বিক্ষোভ করি তাহলে এই (অন্তর্বর্তী) সরকার আর টিকবে না।’
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন