|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

মা হলেন অভিনেত্রী নাদিয়া, কন্যার নাম কি

নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি, ২০২৬, ০৫:৩২ পিএম
১৭ পঠিত
00:00
00:00
মা হলেন অভিনেত্রী নাদিয়া, কন্যার নাম কি

ছোটপর্দার বহুল আলোচিত অভিনেত্রী সালহা খানম নাদিয়া মা হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানান, স্বামী সালমান আরাফাত ও তার ঘরে এসেছে ফুটফুটে কন্যাসন্তান।
বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করেন নাদিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।’
কন্যার নাম জানিয়ে নাদিয়া লিখেছেন, ‘আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।’ তবে কবে তিনি মা হয়েছেন তা উল্লেখ করেননি।
২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমানও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।
২০০৮ সালে টেলিভিশন বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথ চলা শুরু। দেড় দশক ধরে বিজ্ঞাপন, শর্টফিল্ম, মিউজিক ভিডিওসহ নাটকে অভিনয় করছেন। তিনি ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’, ‘রেডরাম’ (লুবনা চরিত্র) এবং ‘একটি খোলা জানালা’-এর মতো চলচ্চিত্র অভিনয় করেছেন। কলকাতার সিনেমা ‘সুনেত্রা সুন্দরম’-এও ছিলেন।

 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →