|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

দেশের চারটি এলাকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি, ২০২৬, ১১:২০ এএম
৬ পঠিত
00:00
00:00
দেশের চারটি এলাকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’

বায়ুদূষণে বিশ্বের ১২৭টি শহরের তালিকায় আজ অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন দেশের চারটি এলাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।

সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৫ গুণ বেশি রয়েছে।

এদিন দেশের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে রাজধানীর ধানমন্ডি এলাকায়। একিউআই স্কোর ৩০০ ছাড়ালে যেখানে বাতাস ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়, সেখানে ধানমন্ডির বাতাসের স্কোর রয়েছে ৪২৯। দূষণের তালিকায় এর পরেই রয়েছে উত্তরার ১৮ নম্বর সেক্টর, মিরপুরের ইস্টার্ন হাউজিং ও বেচারাম দেউড়ি এলাকা।

এসব এলাকায় বাতাসের মান দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। এছাড়া কল্যাণপুর (৩০০), গোড়ান (২৫০) ও পীরেরবাগ রেললাইন (২০১) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।  

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →