|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

চেয়ারম্যান ও ইউপি সচিবের দ্বন্দ্বে জন্মনিবন্ধন বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৩৬ এএম
১৪ পঠিত
00:00
00:00
ইউপি চেয়ারম্যান ও সচিবের দ্বন্দ্বে ৭ দিন ধরে জন্ম নিবন্ধন করা বন্ধ রয়েছে। চেয়ারম্যান সচিবের বিরুদ্ধে জন্ম নিবন্ধন ফির টাকা আত্মসাতের অভিযোগ করেছেন। সচিবের অভিযোগ তাঁকে না জানিয়ে ভুয়া আইডি খুলে জন্ম নিবন্ধন করতেন চেয়ারম্যান। জন্ম নিবন্ধন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। জানা যায়, চাদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা গয় মাসের ২৬ তারিখ থেকে বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাজাহান পাটওয়ারী ও ইউনিয়ন সচিব অন্তু দে এর সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওটিপি নিয়ে উদ্যোক্তাদের সাথে ঝামেলা চলমান। জন্ম ও মৃত্যু নিবন্ধন অথরাইজড ও রেজিস্টার দুই আইডি ওটিপি সচিব এর মোবাইলে যাওয়ায় ইউপি চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেন এবং তার মোবাইলে ওটিপি না যাওয়ায় সচিব অন্তু দে চেয়ারম্যানকে বলেন উপজেলা নির্বাহী অফিসের সহকারী মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করতে পরবর্তীতে বিষয়টি উপজেলা অফিসে জানায় ইউপি চেয়ারম্যান। চেয়ারম্যান ১ মাসের ছুটিতে দেশের বাহিরে যাওয়ার সুযোগে ইউপি সচিব সম্পূর্ণ সেবা বন্ধ করে রেখেছে। চেয়ারম্যান ও ইউপি সচিবের দ্বন্দ্বে ৫নং গুপ্টি (পূব) ইউনিয়ন পরিষদের গ্রাহক জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে গেলে নিবন্ধন কাযক্রম বন্ধ বলে গ্রাহদের ফিরিয়ে দিচ্ছে ইউনিয়ন পরিষদ। দূর দূরান্ত থেকে আসা গ্রাহকেরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে হতাশা নিয়ে। এর ফলে পরিষদের এবং সরকারের ভাবমূতি ক্ষুন্ন হচ্ছে বলে জানায় একজন সেবা প্রত্যাশী।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →