|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইরানে বিক্ষোভে প্রাণহানি প্রায় ৫ হাজার

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:০৫ এএম
৭ পঠিত
00:00
00:00
ইরানে বিক্ষোভে প্রাণহানি প্রায় ৫ হাজার
ছবি: এপি

অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে ইরানে অন্তত পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তথ্যে তিনি জানান, নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, বিক্ষোভ চলাকালে ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজেরা’ সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাঁর ভাষ্যমতে, সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে উত্তর-পশ্চিম ইরানের কুর্দিশ অধ্যুষিত এলাকায়, যেখানে প্রাণহানির সংখ্যা তুলনামূলক বেশি।

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে তা সরকার পতনের দাবিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ জানুয়ারি ইন্টারনেট সংযোগ বন্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। এরপর সহিংসতা আরও বেড়ে যায়। ইন্টারনেট বন্ধ থাকায় সে সময় হতাহতের প্রকৃত সংখ্যা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যম।

রোববার (১৮ জানুয়ারি) রয়টার্সকে ওই কর্মকর্তা জানান, পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই বলেই তারা ধারণা করছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরাইলসহ বিভিন্ন বিদেশি সশস্ত্র গোষ্ঠী বিক্ষোভকারীদের সহায়তা ও অস্ত্র জুগিয়েছে।

এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ব্যাপক প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল দায়ী। তিনি সতর্ক করে দেন, বিদেশি জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, তারা এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৩ হাজার ৩০৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। পাশাপাশি আরও ৪ হাজার ৩৮২ জনের মৃত্যুর খবর যাচাই-বাছাই চলছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →