|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

গ্রিনল্যান্ড দখলের বিপক্ষে ৮৬% মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ এএম
৬ পঠিত
00:00
00:00
গ্রিনল্যান্ড দখলের বিপক্ষে ৮৬% মার্কিন নাগরিক
ছবি: সংগ্রহীত

 

গ্রিনল্যান্ড দখলের ধারণার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক নাগরিক অবস্থান নিয়েছেন—এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে। সিবিএস নিউজ পরিচালিত ওই সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৮৬ শতাংশ আমেরিকান এই ধরনের পদক্ষেপ সমর্থন করেন না।

রাজনৈতিক বিভাজন প্রবল হলেও এই ইস্যুতে সাধারণভাবে অনীহাই স্পষ্ট।

জরিপ অনুযায়ী, রিপাবলিকান ভোটারদের মধ্যেও বড় অংশ গ্রিনল্যান্ড দখলের বিরোধী। দলটির প্রায় ৭০ শতাংশ সমর্থক এ বিষয়ে নেতিবাচক মত দিয়েছেন। তবে একই সঙ্গে প্রায় ৩০ শতাংশ রিপাবলিকান ভোটার প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জোরালো হচ্ছে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইয়েল ডাচ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানের কড়া সমালোচনা করেন। গ্রিনল্যান্ড বিক্রিতে সম্মত না হলে ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিকে তিনি সরাসরি ‘ব্ল্যাকমেইল’ বলে মন্তব্য করেন। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত ন্যাটো জোট কিংবা গ্রিনল্যান্ড—কারোর জন্যই ইতিবাচক নয় এবং একেবারেই অপ্রয়োজনীয়।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে।

এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গ্রিনল্যান্ডে ন্যাটোর একটি সামরিক মহড়ায় অংশ নিতে এসব দেশ তাদের কর্মী পাঠানোর যে উদ্যোগ নিয়েছে, সেটিকেই তিনি শাস্তিমূলক ব্যবস্থার ভিত্তি হিসেবে দেখছেন।

 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →