|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

প্রতিটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করবো - জামায়াতের আমির

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি, ২০২৬, ০৭:০৭ পিএম
১২ পঠিত
00:00
00:00
প্রতিটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করবো - জামায়াতের আমির
ছবি: সংগ্রহীত


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা নয়, বরং কার্যকর কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

শুক্রবার বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শফিকুর রহমান তিন শর্তে দেশের উন্নয়ন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন: কোনো দুর্নীতি করবেন না বা দুর্নীতিবাজদের আশ্রয় দেবেন না, ন্যায়বিচার নিশ্চিত করা হবে, এবং সকল বৈষম্যের কবর গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে পাস করানো হবে। তিনি অভিযোগ করেন, দুর্নীতি ও দুঃশাসনের কারণে উত্তরাঞ্চল এখনও পিছিয়ে রয়েছে।

তিনি বলেন, দুর্নীতি না থাকলে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হতো। ক্ষমতায় এলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং দেশের প্রতিটি জেলায় একটি করে মানসম্মত মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে।

শফিকুর রহমান বলেন, “বেকারদের ভাতা দেওয়া অসম্মানজনক। আমরা প্রতিটি ঘরকে একটি ইন্ডাস্ট্রিতে পরিণত করবো।” জনসভায় জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান সভাপতিত্ব করেন।

আগামীকাল শনিবার তিনি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও জনসভা করবেন, এরপর গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা সফর শেষে ঢাকায় ফিরবেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →