আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহীদুল ইসলামের হাতপা বাঁধা মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের তিন দিন পর মোহাম্মদ শহীদুল ইসলাম (৫২) নামে এক খ্যাতনামা কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সূর্যনগর বাজারসংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ের নিচের একটি আন্ডারপাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শহীদুল ইসলাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৃষি গবেষণা প্রতিষ্ঠান সিআইএমএমওয়াইটিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নৃশংস হত্যাকাণ্ডে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ঢাকার গুলশানে একটি ব্যাংকে পে-অর্ডার জমা দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। ওই দিন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন ২২ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আন্ডারপাসের নিচে এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
নিহতের কাছে থাকা কাগজপত্র ও অন্যান্য আলামতের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক তদন্ত দল কাজ শুরু করেছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন