চিড়িয়াখানা রোডে ১৬শ রাউন্ড ‘গুলি সদৃশ বস্তু’ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৩, ০৭:০৭ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬শ রাউন্ড "গুলি সদৃশ বস্তু" উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টায় শাহআলীর চিড়িয়াখানা রোডে সড়ক বিভাজকের ওপর পরিত্যক্ত অবস্থায় কাগজের প্যাকেটের মধ্য রাখা ধাতব বস্তুগুলো জব্দ করে শাহ আলী থানা পুলিশ।
ডিএমপির মিরপুর ডিভিশনের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ বলেন, বুধবার সকাল ৭টায় শাহআলীর চিড়িয়াখানা রোডে সড়ক বিভাজকের উপরে পরিত্যক্ত অবস্থায় কাগজের প্যাকেটের মধ্য রাখা "গুলি সদৃশ এসব ধাতব বস্তু" জব্দ করা হয়েছে।
ধারনা করা হচ্ছে এগুলো ব্লাঙ্ক ফায়ারের জন্য ব্যবহৃত "গুলি বিশেষ" যদিও বিশেষজ্ঞ মতামত ছাড়া এগুলোর প্রকৃত পরিচয় জানা সম্ভব হয়নি বলেন তিনি।
পুলিশ কর্মকর্তা মফিজুর রহমান পলাশ বলেন, এগুলো দেখতে সোনালী রঙের যার সম্মুখ ভাগ লাল রঙের। প্রতিটি বস্তু লম্বায় অনুমান ০.৫০ ইঞ্চি। এর গায়ে কোন মু্দ্রিত বা খোদাইকৃত কিছু দেখা যায়নি।
"গুলি সদৃশ এসব ধাতব বস্তুর" পরিচয় জানতে আদালতের নির্দেশনা সাপেক্ষে সিআইডির ব্যালেস্টিক শাখায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।"
যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন