|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি, ২০২৬, ০৯:৫৩ এএম
৫ পঠিত
00:00
00:00
ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলা, নিহত ৫
ছবি: রয়টার্স


উত্তর-পূর্ব ইউক্রেনে একটি যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন।

মঙ্গলবার ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে মস্কোর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে সাম্প্রতিক সময়ে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় রাতভর দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় তিনজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন।

পরে একটি রুশ ড্রোন যাত্রীবাহী ট্রেনে আঘাত হানে। এতে ট্রেনটিতে আগুন ধরে গেলে পাঁচজনের মৃত্যু হয়। ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, ট্রেনের শেষের দুটি বগিতে ড্রোনটি আঘাত করে। ঘটনাস্থল থেকে পাঁচজনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে তীব্র শীতের মধ্যে রাশিয়ার হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউক্রেনের জ্বালানি বিষয়ক মন্ত্রী ডেনিস শ্যামিহাল জানান, গত সপ্তাহের হামলার পর রাজধানী কিয়েভে সাত লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এর আগে ওডেসায় ৫০টির বেশি ড্রোন হামলার কড়া নিন্দা জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাশিয়ার প্রতিটি হামলা চলমান আলোচনা ও যুদ্ধ বন্ধের উদ্যোগকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →