|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে

নিউজ ডেস্ক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৩ পিএম
১২ পঠিত
00:00
00:00
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান - ছবি: সংগ্রহীত

বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক হার নিয়ে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে স্বাক্ষরের জন্য অনুষ্ঠিত হবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, সম্ভাব্য চুক্তিতে মার্কিন তুলায় তৈরি পোশাকের শুল্কমুক্ত সুবিধা, বোয়িং বিমান ক্রয় এবং জ্বালানি খাতে আমদানিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

সচিব জানান, চুক্তির খসড়া অনুমোদনের জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। অনুমোদিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়িয়েছে, যা রপ্তানি বাড়াতে সহায়ক হবে।

চুক্তির আওতায় কিউমুলেশন সুবিধা থাকায় এক দেশের উপকরণ ব্যবহার করলে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে। বোয়িং বিমান ক্রয়সহ বাণিজ্য ও আমদানিতে কাঠামোগত আলোচনাও চলছে। তবে চুক্তিতে কোনো যুদ্ধবিমান অন্তর্ভুক্ত হবে না।

মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ তৈরি পোশাক খাতে ৪৫ বছরের সক্ষমতা অর্জন করেছে এবং ভারতসহ অন্যান্য বাজারে পরিপূরক অবস্থায় আছে। এলডিসি থেকে উত্তরণের পরও বাণিজ্য ও শুল্ক সুবিধা বজায় রাখতে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ আলোচনাও চলছে।

উল্লেখ্য, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানি বাড়াতে চায় এবং উভয় পক্ষের জন্য লাভজনক বাণিজ্য কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে।

 

 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →