অর্থ পাচার ও অবৈধ সম্পদ অভিযোগে সাবেক পিপির দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল্লাহ আবু, তাঁর স্ত্রী মনোয়ারা বেগম এবং দুই সন্তান কাজী আহসান উল্লাহ শিবলী ও কাজী আমরীন সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।
তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বর্তমানে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগসংশ্লিষ্ট আব্দুল্লাহ আবু অবৈধভাবে অর্থ উপার্জন করে তা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তিনি নিজ নামে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগের অনুসন্ধান এখনো চলমান রয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধান নিশ্চিত করতে তাঁদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্তভাবে প্রয়োজন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন