জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে
অনলাইন ডেস্ক
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ হজ অফিস, জেদ্দায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরবের সাংগঠনিক কাঠামোভুক্ত শূন্য কয়েকটি পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সৌদি আরবে বসবাসরত বৈধ ইকামা ও পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিক এবং স্থানীয় সৌদি নাগরিকরা এসব পদে আবেদনের সুযোগ পাবেন। তবে ২০২৫ সালের ১৪ আগস্টের আগের বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। যাঁরা ২০২৫ সালের ১৪ আগস্টের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।
নিয়োগযোগ্য পদ ও বেতন কাঠামো
- প্রটোকল সহকারী: ১টি পদ, মাসিক বেতন ৪৪২৫ থেকে ৬৮৭৫ সৌদি রিয়াল।
- কম্পিউটার অপারেটর কাম-ইন্টারপ্রেটার: ১টি পদ, মাসিক বেতন ৪৪২৫ থেকে ৬৮৭৫ সৌদি রিয়াল।
- কেয়ারটেকার কাম নাইট গার্ড: ১টি পদ, মাসিক বেতন ২৮১৫ থেকে ৫০৯০ সৌদি রিয়াল।
- ড্রাইভার (গাড়িচালক): ২টি পদ, মাসিক বেতন ৩২৫০ থেকে ৫৫২৫ সৌদি রিয়াল।
আবেদন ও যোগ্যতা
আবেদনকারীর বয়স ১২ নভেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, যা এসএসসি বা সমমানের সনদের ভিত্তিতে নির্ধারণ করা হবে। প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ নিজ হাতে লেখা আবেদনপত্র সরাসরি অথবা missionhajj@gmail.com ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে।
আবেদনের সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, বৈধ ইকামার কপি, পাসপোর্টের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের লিখিত, মৌখিক এবং প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- প্রটোকল সহকারী-১, বেতন: ৪৪২৫–৬৮৭৫ (সৌদি রিয়াল)।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন