যুক্তরাষ্ট্রে ইমামকে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি, ২০২৪, ০৫:০৬ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই ইমামের নাম ইমাম হাসান শরিফ।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩ জানুয়ারি) সকাল ৬টার পর এ ঘটনা ঘটে। নিহত হওয়ার কয়েক ঘণ্টা পার হলেও পুলিশ হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।
মসজিদ-মুহাম্মদ-নেওয়ার্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেগ বলেন, ইমাম শরিফকে নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। পরে তিনি সেখানেই মারা যান।
ইমাম নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ইন নিউ জার্সি।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন