মিরসরাইয়ে পাচারের ৩০১ বস্তা সারসহ আটক ৮
মুখপত্র অনলাইন ডেস্ক
চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের সময় দুটি ড্রাম ট্রাকে থাকা ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসব সারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত চালানো এই অভিযানে পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে। সারা পাচারের সঙ্গে আর কেউ জড়িত জড়িত আছে কিনা এ বিষয়ে আটক আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় প্রথম অভিযান শুরু করে পুলিশ। সেখান থেকে ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদে দেওয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এরপর ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।
একই রাতে ভোর সাড়ে ৪টার দিকে মুহুরী প্রজেক্ট ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ট-২২-৬৬০৯ ও ঢাকা মেট্রো-ট ১৬-৩৫৬২ নম্বরের দুটি ড্রাম ট্রাক জব্দ করে পুলিশ। পরবর্তীতে ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা মূল্যের ৩০১ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার এবং আটজনকে আটক করা হয়। সারের চালানের সাথে আর কে বা কারা যুক্ত রয়েছে তা অনুসন্ধানে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন