নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি, ২০২৪, ১০:১৫ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে।
আজ রোববার (৭ জানুয়ারি) অবৈধ নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে সকাল ৯টায় কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই।
এ নির্বাচনে জনগণ যায়নি। এই একতরফা নির্বাচনেও গতকাল তারা ব্যালট বাক্স ভরে রেখেছে। আতঙ্কে তারা গভীর রাতে সিল মেরে রেখেছে। কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে।
এসময় তিনি আরও বলেন, আমাদের আন্দোলন চলছে, চলবে। দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানাই।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন