|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

পেকুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে লবণচাষিকে নিরাপত্তা ঘটনায়

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৪০ এএম
২০ পঠিত
00:00
00:00
পেকুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে লবণচাষিকে নিরাপত্তা ঘটনায়

কক্সবাজারের পেকুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে জহির আলম (৪৫) নামের এক লবণচাষিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজানপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহত জহির আলম ওই এলাকারই বজল আহমদের ছেলে। বর্তমানে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রাজাখালী ইউনিয়নের রব্বত আলীপাড়ার সালাহ উদ্দিনের সঙ্গে জহির আলমের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে সালাহ উদ্দিন ও তার সহযোগীরা মোটরসাইকেলে এসে জহির আলমের বাড়ির সামনে হামলা চালায়। এ সময় তারা জহির আলমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত করে। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও ব্যবহৃত ছোরা ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। পরে স্থানীয় লোকজন পরিত্যক্ত মোটরসাইকেল ও ছোরাটি জব্দ করেন।

আহত জহির আলমের অভিযোগ, মাথাখিলা এলাকার একটি জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি সালাহ উদ্দিন ওই জমি জবরদখলের চেষ্টা চালান এবং সেখানে টিন ও গাছ দিয়ে স্থাপনা তৈরির উদ্যোগ নেন। বাধা দেওয়ায় তারা নির্মাণসামগ্রী ফেলে চলে গিয়েছিল। এ বিষয়ে উভয় পক্ষকে নিয়ে থানায় বৈঠকও হয়েছিল। বৈঠকে গণ্যমান্য ব্যক্তিরা জমি পরিমাপের সিদ্ধান্ত দিয়েছিলেন এবং স্থাপনার মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সোমবার সকালেই সালিশকারীদের মাধ্যমে কিছু মালামাল সরিয়ে নেওয়া হয়েছিল বলে জহির জানান।

ঘটনার বিষয়ে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) যতীন্দ্র জানান, রবিবার উভয় পক্ষকে নিয়ে থানায় বৈঠক করে বিরোধের সুরাহা করা হয়েছিল। এরপরও আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাটি দুঃখজনক। তিনি হাসপাতালে গিয়ে আহত জহির আলমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →