|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইবনুল হাসান রুপম

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৪, ০৭:৫৪ পিএম
১৫ পঠিত
00:00
00:00
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন জাতীয় যুব শ্রমিক লীগের সহ সভাপতি ইবনুল হাসান রুপম। দেশ ও প্রবাসের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ইবনুল হাসান রুপম বলেন, ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সব মানুষকে আবদ্ধ করে। পবিত্র এই উৎসবের মাহেন্দ্রক্ষণে দেশ ও প্রবাসের সর্বস্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর ঈদুল ফিতর সুখের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতরের শিক্ষা থেকে মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে একযোগে কাজ করতে হবে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে এজন্য সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান তিনি। তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। যার সুযোগ্য নেতৃত্বে সমৃদ্ধির ছোঁয়া বাংলার প্রতি ঘরে ঘরে। বিশ্বের বুকে আমরা আজ গর্বিত জাতি। এই আনন্দ জুড়ে থাকুক প্রতি প্রাণে। পবিত্র ঈদুল ফিতরে দেশে-বিদেশে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমায় শান্তিতে প্রতিটি মানুষের হৃদয় ভরে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক এবং সকলের দোয়া কামনা করেন জাতীয় যুব শ্রমিক লীগের সহ সভাপতি ইবনুল হাসান রুপম।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →