|
|
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

আইনি জটিলতায় স্থগিত পাবনা-১ ও পাবনা-২ এর ভোট

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি, ২০২৬, ১১:১০ এএম
১২ পঠিত
00:00
00:00
আইনি জটিলতায় স্থগিত পাবনা-১ ও পাবনা-২ এর ভোট

সীমানা নির্ধারণসংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশ অনুসারে এই দুই আসনে ভোট গ্রহণ আপাতত স্থগিত করা হয়েছে।

শুক্রবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশনায় পাবনা-১ ও পাবনা-২ আসনে কোনো ধরনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের আদেশ মেনে এই দুই আসনে ভোটসংক্রান্ত সব প্রস্তুতি ও কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ইসি সচিব আরও বলেন, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হওয়ায় বিষয়টি আদালতে গড়ায়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

হঠাৎ এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট দুই আসনের প্রার্থী ও ভোটারদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে মনে করছে কমিশন। তবে আইনি সমস্যার সমাধান হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে দেশের অন্যান্য সংসদীয় আসনের নির্বাচনী কার্যক্রম পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →