নির্বাচনী প্রচারণা নিয়ে জামায়াত-এনসিপিসহ চার দলকে ইসির সতর্কতা
নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এসব দলের শীর্ষ নেতাদের কাছে পৃথক চিঠি পাঠিয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়।
ইসির চিঠি অনুযায়ী, বিএনপির পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে জামায়াতের আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং এনসিপির আহ্বায়ককে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দলগুলো প্রচারণা চালিয়ে যাচ্ছে—এমন অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা পড়ে। বিষয়টি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮-এর পরিপন্থি বলে উল্লেখ করে নির্বাচন কমিশন।
অভিযোগ পর্যালোচনা শেষে ইসি জানায়, নির্ধারিত সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকতে হবে। এ জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও দলের দায়িত্বশীল ব্যক্তিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন