|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি, ২০২৬, ০৬:৪২ পিএম
১১ পঠিত
00:00
00:00
ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল - ছবি: সংগ্রহীত

কয়েক সপ্তাহের উত্তেজনার পর বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, ভারতের মাটিতে না গিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবির শীর্ষ কর্মকর্তারা স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, ‘ভারতে খেলার নিরাপত্তা ঝুঁকি অপরিবর্তিত। আইসিসি আমাদের ভেন্যু পরিবর্তনের অনুরোধ মেনে নায়নি। আমরা শ্রীলঙ্কায় খেলার চেষ্টা করবো।’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানিয়েছেন, ‘বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের গুরুত্বের পাশাপাশি আইসিসির ভূমিকা হতাশাজনক হলেও আমরা শ্রীলঙ্কায় খেলার পথে থাকবো।’ তিনি উল্লেখ করেন, মুস্তাফিজুর রহমান আইপিএল দল থেকে নিরাপত্তাজনিত কারণে বাদ দেওয়া হয়েছিল, যা বিচ্ছিন্ন ঘটনা।

বৈঠকে নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, জাকের আলী, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব উপস্থিত ছিলেন। সরকারের ও বিসিবির এই অবস্থান বিশ্বকাপ স্কোয়াডের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বৃদ্ধি করেছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →