‘জয় বাংলা’ স্লোগান ঘিরে কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
নিউজ ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে দৌলতপুর উপজেলার গার্লস কলেজ মোড়সংলগ্ন মাস্টারপাড়া সড়কে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে চারজনকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং তিনজনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—রাজন, মাসুম, পারভেজ, রতন, রাজিব, মিঠুন, ইমন, আশিক ও মিন্টু।
আহত মিঠুন জানান, সন্ধ্যার পর গার্লস কলেজ মোড়ে ইমন, আশিক ও তাদের সহযোগীরা একত্র হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে কুড়াল, রামদা ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
অপরপক্ষের আহত মিন্টু বলেন, সন্ধ্যার পর তার দুই ভাগনিসহ রতনের লোকজন তাদের ওপর হামলা চালায়। ঘটনার কারণ জানতে চাইলে উল্টো তাদের ওপর আক্রমণ করা হয়। তিনি দাবি করেন, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মন্টি সরকার জানান, ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে, যা দৌলতপুর উপজেলা বিএনপি কোনোভাবেই সমর্থন করে না। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন