|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখা: রেজাউল করীম

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি, ২০২৬, ০৮:২৯ এএম
৯ পঠিত
00:00
00:00
ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখা: রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-ছবি: সংগ্রহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের পক্ষে একমাত্র নির্বাচনী প্রতীক হলো হাতপাখা। তিনি বলেন, আগেই ঘোষণা দেওয়া হয়েছিল—ইসলামের পক্ষে একটি বাক্সই থাকবে, আর সেটি হাতপাখা প্রতীক।

সোমবার বিকেলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম-৪ (রৌমারী-রাজিবপুর-চিলমারী) আসনের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ইসলাম প্রতিষ্ঠার প্রশ্নে হাতপাখা প্রতীকই সুস্পষ্ট অবস্থান নিয়েছে। এই প্রতীকের মাধ্যমেই ইসলামী আইন বাস্তবায়নের পথ তৈরি হবে। তিনি বলেন, দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, সৎ আদর্শের পক্ষে এবং মানবকল্যাণে ভোট দেওয়াই প্রকৃত সাফল্য। এ লক্ষ্য বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়তে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একা নয়; তাদের সঙ্গে আল্লাহর সাহায্য রয়েছে এবং দেশের সম্মানিত ওলামা-মাশায়েখদের সমর্থন আছে। যারা ইসলাম, তার আদর্শ ও শরিয়াহভিত্তিক নীতিমালার আলোকে দেশ পরিচালনায় আগ্রহী নয়, তারা ইসলামের মূল চেতনা থেকে সরে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

সমঝোতা বিষয়ে তিনি বলেন, ইসলামের স্বার্থ ও দেশের কল্যাণের যে লক্ষ্য নিয়ে একসঙ্গে পথচলা শুরু হয়েছিল, তা আর কার্যকর নেই। সে কারণেই বাধ্য হয়ে দলকে এককভাবে এগিয়ে যেতে হচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম-৪ আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরাও বক্তব্য দেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →