|
|
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ পিএম
২৬ পঠিত
00:00
00:00
চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক এক দুর্ঘটনায় রশিদ আহমদ (৬৫) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রশিদ আহমদ বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি কানে শুনতে পেতেন না। কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে রশিদ আহমদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ঘটনার দিন সকালে রশিদ আহমদ পার্শ্ববর্তী এলাকায় তার মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। তিনি রেললাইনের পাশ ধরে হেঁটে গন্তব্যে যাওয়ার পথে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান জানান, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের আঘাতে স্থানীয় বাসিন্দা রশিদ আহমদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →