২৭৪ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬, ০৯:১৫ এএম
শুনুন
00:00
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বিভিন্ন গ্রেডে বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি ৯ম ও ১০ম গ্রেডের ১৯টি ক্যাটাগরির পদে মোট ২৭৪ জন প্রার্থীকে নিয়োগ দেবে।
আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- অনলাইনে আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।
- আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
- আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা bcic.teletalk.com.bd লিংকে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
- আবেদন ফি: টেলিটক সার্ভিস চার্জসহ সকল পদের জন্য আবেদন ফি বাবদ মোট ২২৩ টাকা জমা দিতে হবে।
- বয়সসীমা: ১৪ অক্টোবর ২০২৬ তারিখের হিসেবে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
নিয়োগের ক্ষেত্রে পদের ধরন ও প্রয়োজনীয় যোগ্যতা নিচে তুলে ধরা হলো
- সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২২টি পদ, স্নাতক বা স্নাতকোত্তর পাস।
- নিরাপত্তা কর্মকর্তা: ৩টি পদ, স্নাতক বা স্নাতকোত্তর পাস। সুঠাম দেহ ও ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা আবশ্যক। কারখানার নিরাপত্তা কর্মকর্তা পদে ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- হিসাব বা অর্থ কর্মকর্তা: ২৫টি পদ, বিজ্ঞান, ফিন্যান্স, অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
- সহকারী প্রোগ্রামার: ৩টি পদ, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা আইসিটি বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং।
- সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়): ১৫টি পদ, ব্যবসায় শিক্ষায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
- সহকারী রসায়নবিদ: ৬২টি পদ, রসায়ন বা ফলিত রসায়ন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
- সহকারী প্রকৌশলী (রসায়ন): বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
- সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ১৩টি পদ, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।
- কারিগরি কর্মকর্তা: পদার্থবিজ্ঞান বা ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
- সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮টি পদ, যন্ত্রকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
- সহকারী প্রকৌশলী (পুর): ৩টি পদ, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।
- সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১২টি পদ, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
- সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ১টি পদ, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি। নিরাপত্তা পরিদর্শক হিসেবে ৭ বছর বা ম্যানুফ্যাকচারিং কারখানায় ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
- সহকারী হিসাব বা অর্থ কর্মকর্তা: ৩১টি পদ।
- সহকারী অপারেশন অফিসার: ৩টি পদ, সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে বিএসসি বা সমমানের ডিগ্রি।
- সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১৯টি পদ।
- উপসহকারী রসায়নবিদ: ৪১টি পদ, রসায়ন বা ফলিত রসায়নে স্নাতক বা স্নাতকোত্তর।
- উপসহকারী প্রকৌশলী (রসায়ন): কেমিকৌশলে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
- উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ৩টি পদ, যন্ত্রকৌশলে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
বেতন কাঠামো
নিয়োগপ্রাপ্তদের বেতন স্কেল নিম্নরূপ
- ১ থেকে ১১ নম্বর পদের জন্য: নবম গ্রেড (৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা)।
- ১২ থেকে ১৯ নম্বর পদের জন্য: দশম গ্রেড (৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা)।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ১৩টি (৮ ও ৯ নম্বর) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
- পদের নাম ও সংখ্যা: উপসহকারী রসায়নবিদ ৪১টি (১৭ ও ১৮ নম্বর)।