|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

জাতীয় নিরাপত্তা থেকে জাতীয় এয়ারলাইন—খলিলুর রহমান সর্বত্র

নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:৫৬ এএম
৪ পঠিত
00:00
00:00
জাতীয় নিরাপত্তা থেকে জাতীয় এয়ারলাইন—খলিলুর রহমান সর্বত্র

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং একজন জ্যেষ্ঠ সচিবকে।জাতীয় নির্বাচনের আর এক মাসেরও কম সময় বাকি থাকতে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনের পর্ষদ পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্ত পরিচালকদের মধ্যে রয়েছেন—
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান,
প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব
এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জনস্বার্থে তাদের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয় এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

এই নতুন তিনজন যুক্ত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা এখন দাঁড়াল মোট ১৫ জনে।

এর আগে, গত ২৬ আগস্ট বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টার দায়িত্বে থেকে নিজ মন্ত্রণালয়ের আওতাধীন একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে শেখ বশিরউদ্দীনের নিয়োগ নিয়ে সে সময় বিভিন্ন মহলে প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়।

সর্বশেষ এই নিয়োগের মাধ্যমে নির্বাচনের আগে বিমানের পরিচালনা কাঠামোতে প্রশাসনিক ও নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিত্ব আরও জোরালো হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →